কামার আহমাদ সাইমন পরিচালিত শুনতে কি পাও! ছবিটি এবার ভারতের ১৫টি শহরে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে। ভারতজুড়ে ৩০টি চলচ্চিত্র সংসদের সম্মিলিত সংগঠন ‘ইন্ডিডক’ এর আয়োজনে ২ অক্টোবর মুম্বাই, দিল্লি, চণ্ডীগড়, হায়দারাবাদ, চেন্নাই’সহ ভারতের ১৫টি শহরে ছবিটি প্রদর্শিত হবে।


প্রতিটি প্রদর্শনীর শেষ হওয়ার পর কামার আহমাদ সাইমনের পূর্বে ধারণকৃত একটি ভিডিও সাক্ষাৎকার দেখানো হবে। দক্ষিণ এশিয়ার ৬টি প্রাক-নির্বাচিত ছবি থেকে ৩০টি চলচিত্র সংসদের প্রত্যক্ষ ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়ে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয় `শুনতে কি পাও!` ।

প্যারিসে অনুষ্ঠিত একটি প্রামাণ্য উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘গ্রাঁপ্রি’, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’সহ মোট ৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে শুনতে কি পাও! চলচ্চিত্রটি। আমন্ত্রিত হয়েছে ২৫টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে।

জেআই,