চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারো বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন। সম্প্রতি একটি ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ৭ই আগস্ট বিজ্ঞাপনটির শুটিং করবেন এই নায়িকা। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সেলিম রেজা।
অপু বিশ্বাস জানিয়েছেন, বিজ্ঞাপনের থিম খুব ভালো লেগেছে। স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় কাজ করতে রাজী হয়েছি। কোথায় শুটিং হবে তা এখনও বলতে পারছি না। নির্মাতা লোকেশন দেখছেন। এফডিসিতেও হতে পারে। আশা করছি ঈদের ছবির সফলতার পর দর্শকরা আমাকে ভিন্ন আমেজে দেখতে পাবেন।
এদিকে গেল ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘লাভ ম্যারেজ’ ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে।
ইআর





