এক সঙ্গে অভিনয় করছেন সেই তিনজন।এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় দিলারা হাশেমের ছোটগল্প ‘সিগমার টেলিফোন সংলাপ’ অবলম্বনে নির্মিতব্য একটি নাটকে (নাম ঠিক হয়নি ) দেখা যাবে পার্থ বড়ুয়া, আজাদ আবুল কালাম ও তারিনকে।

এ নাটকের মাধ্যমেই সাত বছরের দূরত্ব ঘুচিয়ে আবার তারা একসঙ্গে একই নাটকে অভিনয় করছেন।

রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ চলছে। নাটকে সিগমা চরিত্রে তারিন, আরিব চরিত্রে পার্থ বড়ুয়া ও সাজিদ চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম।

নাটকে গল্পের প্রয়োজনে পার্থ বড়ুয়া প্রয়াত নায়ক জাফর ইকবালের গাওয়া ‘যেভাবেই বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণের মাঝামাঝি’ গানটি গেয়েছেন। আসছে ঈদে এটি এনটিভিতে প্রচার হবে।

উল্লেখ্য, আরিফ খানের নির্দেশনায় ‘জলকণা’ শিরোনামের একটি নাটকে সাত বছর আগে তারা তিনজন একসঙ্গে অভিনয় করেছিলেন।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ