২০১৩-১৪ অর্থবছরে সরকারী অনুদান প্রাপ্ত মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপি। বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা কিশোর মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হবে।
হ্যাপি বলেন, ছবিতে আমি একজন কিশোরীর চরিত্রে অভিনয় করছি। মুশফিকুর রহমান গুলজারের মত একজন গুণী নির্মাতার ছবিতে অভিনয় করা আমার জন্য সৌভাগ্যের।
এই মাসের মাঝামাঝি ছবিটির শুতিং শুরু হবার কথা রয়েছে। এই ছবিতে আরও অভিনয় করবেন রেসি।
এইছাড়া হ্যাপি বর্তমানে কাজ করছেন আমিন পরিচালিত ‘রিয়েলম্যান’ ছবিতে। আগামী ৬ নভেম্বর থেকে কক্সবাজারে ছবিটির গানের শুটিং হবে।
জেআই





