বলিউডের ‘লাভার বয়’ রণবীর সিং নিজের ২৯ তন জন্মদিন পালন করছেন। জন্মদিনের একদিন আগে নিজের ট্যুইটার অ্যাকউন্টে রণবীর জানিয়েছেন, তিনি বুড়ো হতে চান না। তিনি লিখেছেন, ‘আর একটা জন্মদিন চলে এলো, কিন্তু আমি বুড়ো হতে চাই না।'
আনন্দ আর ফুর্তিতেই নিজের জীবন কাটাতে চান রণবীর। বলিউডে পা রেখেই দর্শকের নজর কেড়েছেন এই অভিনেতা। জোয়া আখতারের ছবি ‘দিল ধড়কনে দো’র জন্য আপাতত ইস্তামবুলে শুটিংয়ে ব্যস্ত রণবীর।
ছবিতে অনিল কাপুর, আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া ও বাহুল বোস রয়েছেন। রণবীর জানিয়েছেন, ‘দিল ধড়কনে দো খুব ভালো হচ্ছে। এখানে বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করাটা আমার কাছে সৌভাগ্য।’
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





