আজকাল পতিতালয়ে বেশি আনাগোনা করছেন মনপুরা চলচ্চিত্রখ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। খোঁজখবর নিয়ে জানা যায়, পতিতালয়ে একজন পতিতা হিসেবেই কাজ করছেন তিনি। তবে তিনি একা নন। তার সঙ্গে একান্তে সময় কাটাতে সেখানে ঢুঁ মারছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলুও।
তাদের দু’জনকে একসঙ্গে দেখেছেন পাড়া-মহল্লার অনেকেই। দিন-দুপুরে সবার সামনে এমন চলাফেরা কেউই ভালো চোখে দেখছেন না। এ জন্য অবশ্য লাভলুকে তার পরিবার থেকেও অনেক কথা শুনতে হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা। তিনি যাচ্ছেন তো যাবেনই।
এমনকি শোনা যাচ্ছে পতিতা মিলিকে নাকি বিয়ে করবেন বলেও ঠিক করেছেন তিনি। এটা মিলি কিংবা সালাউদ্দিন লাভলুর কারোরই বাস্তব জীবনের ঘটনা নয়। অরণ্য আনোয়ারের রচনায় ও পরিচালনায় আজ থেকে শুটিং শুরু হওয়া ‘জুয়াড়ী’ শিরোনামে একটি টেলিফিল্মে এমন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবেন তাদের।
এ প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘টেলিফিল্মটির পাণ্ডুলিপি খুবই মজার। অভিনয় করে বেশ ভালো লাগছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ আসন্ন ঈদে এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
[b]ঢাকা, এএম,৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]