হালের ক্রেজ মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে জুটি তিনি জুটি হিসেবে পাচ্ছেন চিত্রনায়ক ইমনকে।
''ফার্স্ট জানুয়ারি'' শিরোনামে ছবিটি পরিচালনা করবেন আশীষ কুমার। সম্প্রতি ইমন ও মিমকে চুক্তিবদ্ধ করে প্রযোজনা প্রতিষ্ঠান ওপেন স্কাই মুভিজ এন্টারটেইনমেন্ট। আসছে সেপ্টেম্বর থেকে দুই দেশেই ছবির শুটিং হবে।
এ প্রসঙ্গে মিম বল্লেন,''ইমনের সাথে এর আগেও দুটি ছবিতে কাজ করেছি। আশা করছি নতুন ছবিতে আমাদের জুটিকে দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।''
উল্লেখ্য, জুটি হিসেবে ইমন-মিমের প্রথম ছবি ছিল খালিদ মাহমুদ মিঠুর ''জোনাকির আলো।'' এরপর তন্ময় তানসেনের ''পদ্ম পাতার জল'' ছবিতে কাজ করেছেন।
ইআর





