ফক্স টিভি গ্রুপের চেয়ারম্যান গ্যারি নিউম্যান জানান, টিভি কর্তৃপক্ষ দ্য এক্স ফাইলস টিভি সিরিজটি পুনরায় তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
গত ১৭ জানুয়ারি শনিবার ফক্স টিভির একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘তারা আবার ডেভিড ডুকোভনি এবং গিলিয়ান অ্যান্ডারসনকে ফিরিয়ে আনতে চান। কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।’ আলোচনায় এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
দ্য এক্স-ফাইলস সিরিজটি ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল। এ সিরিজের সর্বমোট ২০২ টি পর্ব প্রচার করা হয়। সম্প্রচার সময় কালে সিরিজটি ২১ টি গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করে। দ্য এক্স-ফাইলস সিরিজ নিয়ে দুইটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নিমার্ণ হয়েছে। সর্বশেষ চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল ২০০৮ সালে।
ইআর





