ইউরোপিয়ান কাপ জেতার আনন্দে এবার গান গাইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলসহ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। আর সেই গান এখন ডাউনলোডের দিক থেকে স্পেনের ডাউনলোড চার্টের এক নাম্বার স্থানে।
ঘটনাটা খুলেই বলি। নতুন করে রেকর্ড করা হয়েছে রিয়াল মাদ্রিদের ক্লাব সং 'হালা মাদ্রিদ।' ওই গানে কণ্ঠ দিয়েছেন রোনালদোসহ রিয়ালের সব তারকা খেলোয়াড়েরা। আর প্রিয় তারকার কণ্ঠস্বর শুনতে ভক্তরা তাই একের পর এক ডাউনলোড করে চলেছেন ওই গানটি।
লা দেসিমা জয় উদযাপন করতে ওই গানের একটি বিশেষ ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবেও। ওই ভিডিওতে গানটির রেকর্ডিংয়ের সময়ের কিছু দৃশ্যও জুড়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রিয়ালের ক্লাব সং-টির সুর-সঙ্গীত পরিচালক এবং গীতিকার রেডওয়ান বলেন, "রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে এই গানটিতে কাজ করার অভিজ্ঞতা আমাকে সম্মানিত করেছে।"
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
ডাউনলোড চার্টের শীর্ষে রোনালদোদের গান!
ইউরোপিয়ান কাপ জেতার আনন্দে এবার গান গাইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলসহ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। আর সেই গান এখন ডাউনলোডের দিক থেকে স্পেনের ডাউনলোড চার্টের এক নাম্বার স্থানে। ঘটনাটা খুলেই বলি। নতুন করে রেকর্ড করা হয়েছে





