ঈদুল ফিতরে প্রচারিত ইত্যাদিতে একটি বিশেষ দেশাত্মবোধক গান থাকছে।
এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ৯ জন জনপ্রিয় সংগীত তারকা। তারা হলেন সাবিনা ইয়াসমিন, এ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, শাকিলা জাফর, শুভ্রদেব, নকিব খান, ফাহমিদা নবী,বাপ্পা মজুমদার ও এস.আই. টুটুল।
এই ৯ গুণী শিল্পী এই প্রথম একসঙ্গে ইত্যাদি অনুষ্ঠানে কন্ঠ দিচ্ছেন। ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানান,শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটির ধারন কাজে সহযোগিতা করেছেন। ধারন কাজ কিছুটা পরিশ্রম স্বাপেক্ষ হলেও হানিফ সংকেতের বিশাল আয়োজন ও সর্বোপরি একটি চমৎকার পরিকল্পনার জন্য শিল্পীরা আনন্দের সঙ্গে প্রতিটি কাজে অংশ নিয়েছেন।
ঈদের ইত্যাদির জন্য দেশাত্মবোধক এ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু।
ঢাকা. ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





