নায়ক শাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার। এ ছবির একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন আসিফ আকবর ও নাজনীন মিমি। তাদের গাওয়া গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান ও ববি।
প্লেব্যাকে আসিফ ও মিমি প্রথম একসঙ্গে গান করেন ২০০৩ সালে আলী আকরাম শুভর সুর-সংগীতে একটি চলচ্চিত্রে। সেই থেকে এখন পর্যন্ত তারা দুজন ৫০টিরও বেশি ছবিতে একসঙ্গে গান গেয়েছেন। এর আগেও শাকিব খান অভিনীত ছবিতে তারা গান গেয়েছেন। এর সঙ্গে এবার নতুন সংযোজন হলো শাকিবের নিজের প্রযোজনার ছবিতেও তাদের একসঙ্গে প্লেব্যাক করা।
গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।
আসিফ আকবর বলেন, শুভ ভাই এতো যত্ন নিয়ে, মনোযোগ দিয়ে কাজ করেন, যা নতুন করে বলার কিছু নেই। মিমি এক কথায় অসাধারণ একজন শিল্পী। বিশেষ করে প্লেব্যাকে তার তুলনা নেই।
নাজনীন মিমি বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে অনেক ছবিতেই আমি প্লেব্যাক করেছি। নতুন গানটিতে আমাদের দুজনের কণ্ঠেই যেন একটু বেশিই নতুনত্ব আছে। আশা করি পর্দায় শাকিব ও ববির কণ্ঠে গানটি দারুণ মানাবে।
আসিফ আকবর ও নাজনীন মিমির নতুন এ গানটির কথা হচ্ছে দেখে তোর মায়াবী হাসি পরেছি গলায় ফাঁসি।
[b]ঢাকা , ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
প্লেব্যাকে আসিফ ও মিমি প্রথম
নায়ক শাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার। এ ছবির একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন আসিফ আকবর ও নাজনীন মিমি। তাদের গাওয়া গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান ও ববি। প্লেব্যাকে আসিফ ও মিমি প্রথম একসঙ্গে গান করেন





