চরিত্রের প্রয়োজনে বলিউডের অভিনেত্রী সারা খান একটি তোয়ালে গায়ে পেঁচিয়ে অভিনয় করছিলেন। এসময় তার সহঅভিনেতা আলি জাফরের পরিবার ও বন্ধুরা তাদের সঙ্গে দেখা করতে আসে।
সারার সঙ্গে দেখা করতে এসে তারা সারাকে তোয়ালে গায়ে সিনেমার সেটে ঘোরাফেরা করতে দেখে। এসময় তারা মনে করেছিল অভিনয় নয়,সত্যিসত্যিই সারা গোসল করে বেরিয়েছেন।
সারা বলেন, ‘আলির মা, স্ত্রী ও বন্ধুরা যখন আসে তখন আমরা একটা সিনেমার সেটে। আমি চরিত্রের প্রয়োজনে একটা টাওয়েল গায়ে জড়িয়ে অভিনয় করছিলাম। সেখানে আমার অভিনয় ছিল গোসল করে বাথরুম থেকে বেরিয়ে আসার এক নারীর ভূমিকায়। কিন্তু আলীর পরিবার সেখানে চলে আসায় আমি সেভাবেই তাদের স্বাগত জানাই।’
সারা আরো বলেন, ‘পরদিন আলি আমাকে জানায় তার পরিবার মনে করেছিল, অভিনয় নয় আমি সত্যিই গোসল করে বেরিয়ে এসেছি। আমি খুবই অপ্রস্তুত হয়েছিলাম। তবে আলি অবশ্য পরে তাদের জানিয়েছিল যে,সত্যিকার নয়, অভিনয়ের জন্যই তোয়ালে পরতে হয়েছিল আমাকে।’(টাইমস অফ ইন্ডিয়া)।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
টাওয়েল জড়িয়ে অভিনয়
চরিত্রের প্রয়োজনে বলিউডের অভিনেত্রী সারা খান একটি তোয়ালে গায়ে পেঁচিয়ে অভিনয় করছিলেন। এসময় তার সহঅভিনেতা আলি জাফরের পরিবার ও বন্ধুরা তাদের সঙ্গে দেখা করতে আসে।





