এ বারেও পাঁচের বাজি। গত বছরের মতো এ বছরও হিন্দি ছবিকে টেক্কা দিয়ে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে পাঁচ-পাঁচটা বাংলা ছবি। তবে আলোচনার কেন্দ্রে মূলত তিনটি নাম। শৌভিক মিত্রর ‘পুনশ্চ’, বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের ‘তিন কাহন’ এবং অয়নাংশু বন্দ্যোপাধ্যায়ের ‘বোধন’। প্রথম দানেই কিস্তিমাত করে দিয়েছেন এই তিন পরিচালক।
৫৪ বছর বয়সি শৌভিক মিত্র বহু বছর ধরে ঋতুপর্ণ ঘোষের সহকারী পরিচালক ছিলেন।
শৌভিকের বলেন, "আমাদের মতো নতুন পরিচালকরা মনে মনে নতুন কিছু করার কথা ভাবি। বিচারকেরা বড় নামের বদলে যে এ বার নতুন নামকে জায়গা দিয়েছেন, তাতে তিনি খুশি। জুরি বোর্ডকে ধন্যবাদ যে, তাঁরা নাম নিয়ে কোনও পক্ষপাত করেননি।"
ইআর





