সংগীত বিস্ময় এ আর রহমান গানের ভূবনে থেকেই জয় করেছেন অস্কারসহ অসংখ্য পুরস্কার। তাই এবার চলচ্চিত্রের দিকে চোখ ফেরাতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তিনি একটি ছবির জন্যে চিত্রনাট্য লিখছেন।

সম্প্রতি খবর বের হয় এ আর রহমান চলচ্চিত্র নির্দেশনায় আসছেন। সংবাদটি শিল্পীর নজরে এলে, বিভ্রান্তি দূর করতে নিজেই মুখ খুলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্দেশনায় নয়, ছবির জন্যে চিত্রনাট্য লিখছি। যা নিয়ে খুব শিগগিরই আপনাদের সামেন হাজির হব।

তিনি আরও বলেন, ‘প্রায় ১৫ বছর আগে পরিচালক শংকরের সঙ্গে এই ছবির গল্প নিয়ে আমার কথা হয়। সেই আলোচনাকে এবার পূর্ণতা দিতে চলেছি।’

জেআই