বাংলাদেশ পুলিশ নিয়ে সার্জেন্ট অফিসার দ্বীন ইসলাম এর নিজ কন্ঠে গাওয়া ‘আমরা সেই পুলিশ, জনতার সেবক আমরা’ গানটি পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি-২০১৬ বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড এ রাত ১০টার ইংরেজী সংবাদের পর এবং সকল টেলিভিশন, বেতার, এফএম রেডিওতে সম্প্রচার হবে।

এ বিষয়ে সার্জেন্ট অফিসার দ্বীন ইসলাম জানান, ‘এই গানটির পেছনে যার বিষেশ ভুমিকা, অনুপ্রেরনা, ও সহযোগীতা রয়েছে তিনি হলেন সবার পরিচিত প্রিয় মুখ,আমার প্রাণপ্রিয় ব্যাক্তি, বাংলাদেশ পুলিশের গর্ব, জনাব হাবিবুর রহমান স্যার (বিপি এম (বার) পিপি এম), এস পি ঢাকা।’

গান: আমরা সেই পুলিশ, জনতার সেবক আমরা।

নিদর্শনায়, সহযোগীতায় এবং প্রযোজনায় : হাবিবুর রহমান স্যার (বিপি এম (বার) পিপি এম) এস পি ঢাকা।

সুরকার: বেলাল খান।

গীতিকার: আব্দুল কাদের মুন্না।

মিউজিক : মুশফিক লিটু।

ভিডিও পরিচালনায় : মাহাদি হাসান।

এমকে