সম্প্রতি গুঞ্জন উঠেছিল আর দেশে ফিরবেন না একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে আবার কানাঘুষা শুরু হয়ে দেশে ফিরে আসতে চাচ্ছেন এই অভিনেত্রী। শুধু ফিরেই আসছেন না এই অভিনেত্রী দেশে এসেই এক ঢিলে তিন পাখিই মারার পরিকল্পনা এঁটেছেন তিনি।
১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। তাই এই বছরের ওই দিনটিতে নিজের জন্মদিন,বিবাহোত্তর সংবর্ধনা এবং ছেলের আকিকা একসঙ্গে পালন করবেন শাবনূর। মানে এক ঢিলে তিন পাখি শিকার করবেন তিনি। আয়োজনও হবে বেশ ঘটা করে,মানে জমকালো অনুষ্ঠান। মিডিয়াসহ কোনো অঙ্গনের লোক বাদ পড়বে না আমন্ত্রণ থেকে।
সামজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানালেন এই অভিনেত্রীর পিতা শাহজাহান চৌধুরী। আর এ কথা শুনে ভক্তরাও নিশ্চিত খুশি। তবে আবার তিনি অভিনয়ে ফিরবেন কিনা এই বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য যে কিছুদিন আগেই শাবনূর জানিয়েছিলেন তিনি আর অভিনয়ে ফিরছেন না।
শাহজাহান চৌধুরী বলেন,১৭ এপ্রিল আমি ও ওর মা,মানে আমার স্ত্রী আমিনা খানম ওমরা পালন করতে যাচ্ছি। শাবনূরকে দেশে আনতে তার মা ২০ মে অস্ট্রেলিয়া যাচ্ছেন। ইতোমধ্যে ওইদিনের টিকিট কনফার্ম হয়ে গেছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
বিনোদন
দেশে ফিরবেন শাবনূর
সম্প্রতি গুঞ্জন উঠেছিল আর দেশে ফিরবেন না একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে আবার কানাঘুষা শুরু হয়ে দেশে ফিরে আসতে চাচ্ছেন এই অভিনেত্রী। শুধু ফিরেই আসছেন না এই অভিনেত্রী দেশে এসেই এক ঢিলে তিন পাখিই মারার পরিকল্পনা এঁটেছেন তিনি





