'শূন্য হৃদয়' নামের নতুন একটি ছবি নির্মাণ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
এটি তার ৩ নাম্বার ছবি। সম্প্রতি তিনি বান্দরবানের বিভিন্ন লোকেশনে ছবির ৩টি গানের শুটিং করে ঢাকায় ফিরেছেন।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমানের কাহিনী নিয়ে নির্মীয়মান 'শূন্য হৃদয়' ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও ফেরদৌস।
মৌসুমী বলেন, একটি অন্যরকম গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। আগের দুটি ছবি পরিচালনায় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা আমার থাকবে।
মৌসুমী ২০০৩ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'কখনো মেঘ কখনো বৃষ্টি' দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর পরিচালক গুলজারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন জাতীয় কবির অমর সৃষ্টি 'মেহের নেগার'।
মৌসুমী পরিচালিত প্রথম ছবি ৩টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। মৌসুমী জানান, ঢাকায় বিভিন্ন লোকেশনে 'শূন্য হৃদয়' ছবির শুটিং হবে। এ ছবির শুটিং শেষ হওয়ার পর তিনি ইমপ্রেস টেলিফিল্মের শততম ছবি পরিচালনার কাজ শুরু করবেন।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মৌসুমীর নতুন ছবি 'শূন্য হৃদয়'
'শূন্য হৃদয়' নামের নতুন একটি ছবি নির্মাণ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এটি তার ৩ নাম্বার ছবি। সম্প্রতি তিনি বান্দরবানের বিভিন্ন লোকেশনে ছবির ৩টি গানের শুটিং করে ঢাকায় ফিরেছেন।





