নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন লাক্সতারকা নাজিয়া হক অর্ষা। অভিনয়ের নানাদিক এরই মধ্যে ভালই রপ্ত করেছেন তিনি। তবে এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন চলচ্চিত্রের জন্য। আর চলচ্চিত্রের স্বার্থেই অর্ষা এবার চর্চা করছেন যাত্রার নাচ। চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনে ঐতিহ্যবাহী যাত্রাপালার নাচ রপ্ত করছেন নিয়মিত।

অর্ষা জানান, মানিকগঞ্জের প্রাচীন যাত্রা দলের এক নৃত্যশিল্পীর কাছে বিশেষ এই নৃত্যের ওপর তালিম নিচ্ছেন তিনি। মহুয়া মঙ্গল শীর্ষক একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। যেখানে তার চরিত্র যাত্রার নায়িকা। চলচ্চিত্রের প্রায় পুরোটা জুড়েই অর্ষাকে নাচতে হবে যাত্রার স্টেজে। আর সে কারণেই যাত্রার নৃত্যচর্চা শুরু করেছেন।

জানা যায়, চলতি বছরের ডিসেম্বরে যাত্রাভিত্তিক এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। যে চলচ্চিত্রে অর্ষার বিপরীতে নায়ক হিসেবে থাকার কথা রয়েছে কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের। এদিকে অর্ষা জানান, মহুয়া মঙ্গল চলচ্চিত্রটি মৈমনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীর কাহিনী অবলম্বনে নির্মাণ হচ্ছে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই