প্রায় ৮ বছর পর চলচ্চিত্রে নির্মাণে আসছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াজ, শাবনূর ও নিপুণ। এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবিটির শুটিং শুরু হবে আগামী ১লা ডিসেম্বর থেকে।
এর আগে অনেকদিন ধরে ‘কোর্ট ম্যারেজ’, ‘ওয়ারিশ’, ‘তৃতীয় পুরুষ’ বিভিন্ন নামে সালাহউদ্দিন লাভলু চলচ্চিত্র নির্মাণের কথা শোনা গেলেও তার কোন কার্যকারিতা দেখা যায়নি। এই ছবির মাধ্যমে রিয়াজ-শাবনূর দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে।
সালাহউদ্দিন লাভলু পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘মোল্লা বাড়ির বউ’ ২০০৫ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, মৌসুমী, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
জিআই





