হাতে সিগারেট, পরনে ছেলেদের জিন্স প্যান্ট আর টি শার্ট, মাথায় ক্যাপ। মাহিকে দেখেই মনে হবে সম্পূর্ণ একটা ছেলে। অবশ্য সবাই তাকে চিনবে ‘ব্রাদার’ হিসেবেই। আর আদর করে তার নাম দেবে ‘বিগ ব্রাদার’। কিন্তু আসলে ঘটনা কী? এমন কেন হলো মাহি’র?
এ প্রশ্নের জবাব মিলবে মাহি’র নতুন ছবি ‘বিগ ব্রাদার’ এ। ২১ এপ্রিল থেকে ঐ ছবিতে এমনই একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাহিয়া মাহি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক শিপন।
ছবিটি পরিচালনা করছেন শাফিউদ্দিন শাফি। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন প্রবীর মিত্র, ডেনি সিডাক, রেবেকা, আহমেদ শরিফসহ আরও অনেকে।
ছবির নাম ‘বিগ ব্রাদার’ হবার কারণ জানতে চাইলে পরিচালক শাফিউদ্দিন শাফি বলেন, ‘ছবিতে মাহিকে একটা ছেলের চরিত্রে দেখা যাবে। সে’ই হবে সবার বড় ভাই। এ কারণে ছবির নাম দেওয়া হয়েছে ‘বিগ ব্রাদার’।
প্রসঙ্গত, বর্তমানে মাহিয়া মাহি ‘হানিমুন’, ‘দেশা দ্য লিডার’ সহ আরও কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত আছেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]