বলিউডের বাদশা শাহরুখ খান এইবার পুরস্কৃত হলেন ফ্রান্স সরকারের কাছ থেকে। শাহরুখ নামটা আজ বলিউড এবং সমগ্র ভারতের একটা পরিচিতি বিশ্বের দরবারে, সেই পরিচিতিতে তিনি এইবার ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ লিজিয়ন ওফ ফ্রান্স’ পেতে চলেছেন।
চলচ্চিত্র জগতের হেন পুরস্কার নেই যা এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে শুরু করে রাজীব গান্ধী অ্যাওয়ার্ড এখনো অবধি সবই পেয়ে গেছেন তিনি। এইবার ফ্রান্সের এই সাম্মানিক গ্রহন করবেন এই ঘোষনার পর তিনি আবার বিশ্বদরবারে উচ্চ স্থানে নিয়ে গেলেন ভারতকে। ফ্রান্সের বিদেশমন্ত্রী লরেন্ট ফ্যাবিউস এই সম্মান প্রদান করবেন বলিউডের রোমান্টিক হিরোকে।
অমিতাভ বচ্চনের পর ভারতের চলচ্চিত্র জগতের দ্বিতীয় হলেন শাহরুখ খান যিনি এই সম্মানটি পাবেন। কিছুদিনের মধ্যেই কিং খান এই সম্মান নিয়ে আসতে মুম্বই থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





