'ছুঁয়ে দিলে মন' সিনেমাতে ৪০টি পোশাকে আসছেন মম। ২০০৭ সালের দারুচিনি দ্বীপ সিনেমা ছিল তার প্রথম সিনেমা। প্রথমেই বাজিমাৎ করেন মম। স্বীকৃতি হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এরপর ছোট পর্দায় কাজ করলেও সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। লম্বা বিরতির পর 'প্রেম করব তোমার সাথে' সিনেমা দিয়ে আবার বড় পর্দায় ফেরেন তিনি। আবার মম চুক্তিবদ্ধ হলেন শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন সিনেমাতে।
এই সিনেমাতে তিনি নানা স্টাইলের ৪০টি পোশাক পরবেন বলে জানান তিনি। মম জানান, এই সিনেমার কাজ শুরু হবে ৩ মে থেকে। তার সাথে সহ অভিনেতা হিসাবে আছেন আরেফিন শুভ। এই বিরাট আকারের ফ্যাশন ডিজাইনের দায়িত্বে আছেন কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার লুনা।
মম বলেন পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে সবুজ, হলুদ ও কমলা রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া পোশাকের সঙ্গে মিল রেখে আমি ১৫ জোড়া জুতা বাছাই করেছি। সাথে থাকছে মানানসই গহনাও।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
এক সিনেমায় ৪০ পোশাকে মম
'ছুঁয়ে দিলে মন' সিনেমাতে ৪০টি পোশাকে আসছেন মম। ২০০৭ সালের দারুচিনি দ্বীপ সিনেমা ছিল তার প্রথম সিনেমা। প্রথমেই বাজিমাৎ করেন মম। স্বীকৃতি হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।