প্রয়াত নির্মাতা আকতারুজ্জামান সরকারি অনুদানে 'সূচনা রেখার দিকে' নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন। সম্পাদনা, শব্দ মিশ্রণসহ বেশ কিছু কাজ বাকি থাকতেই মারা যান তিনি। অবশেষে ছবিটির সব কাজ সম্পন্ন হয়েছে।
'সূচনা রেখার দিকে' ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
২০০৯-১০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল 'সূচনা রেখার দিকে'। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা, খায়রুল আলম সবুজ, আকাশ প্রমুখ।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





