লেজারভিশন থেকে প্রকাশিত হলো পাপড়ি ও জানে আলমের চারটি অ্যালবাম। ৭ নভেম্বর সন্ধ্যায় সেভেন হিল রেস্টুরেন্টে জানে আলম এর কথা, সুর ও সঙ্গীতে কণ্ঠশিল্পী পাপড়ীর অন্তরের সুখ তুমি এবং পপ গানের অন্যতম স্থপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী জানে আলম এর তিনটি অডিও সিডি পপ লেজেন্ড জানে আলম-২ অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ, এশিয়ান টিভির চেয়ারম্যান জনাব হারুন উর রশিদ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক জনাব নাঈমুল ইসলাম খান, গান বাংলা টিভির প্রধান উপদেষ্টা ও পরিচালক দেলোয়ার হোসেন রাজা, বিশিষ্ট গীতিকার জনাব হাসান মতিউর রহমান, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. ইকবাল হাসান মাহমুদ, প্রফেসর ডা. আওলাদ হোসেন খান, লেজার ভিশন'র চেয়ারম্যান জনাব এ.কে.এম. আরিফুর রহমান, পপ সঙ্গীত শিল্পী জানে আলম ও কণ্ঠশিল্পী পাপড়ীসহ আরো অনেকে।
আরো উপস্থিত ছিলেন লেজার ভিশন'র ব্যবস্থাপনা পরিচালক জনাব মাজহারুল ইসলাম, সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত শিল্পী জানে আলম ও পাপড়ী অ্যালবামের কয়েকটি গান গেয়ে শ্রোতা দর্শকদের মাতিয়ে রাখেন। সভাপতিত্ব করেন জনাব আহসান আলী জয়, চেয়ারম্যান, বিডি এক্সপোজিশন (ইভেন্ট ম্যানেজম্যান্ট)।
জেআই





