মৃত্যু হুমকি মোকাবেলায় বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। মার্সিডিজ বেঞ্জের বুলেটপ্রুফ এই গাড়িটি কিনতে খরচ হয়েছে ১০ কোটি রুপি। সম্প্রতি ‘সত্যমেভ জয়তে’ উপস্থাপনা করার জন্য একাধিকবার মৃত্যু হুমকি দেয়া হয় আমিরকে।
এর মাধ্যমে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গাড়ির মালিক হলেন আমির। ভারতে শুধু প্রধানমন্ত্রী মনমোহন সিং ও শিল্পপতি মুকেশ আম্বানির এই ব্রান্ডের বুলেটপ্রুফ গাড়ি রয়েছে। নিরাপত্তা হুমকির জন্যই তারা এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, হুমকি পাওয়ার পর পুলিশকে জানিয়ে তাদের কাছ থেকে নিরাপত্তা সুবিধাও নিয়েছেন আমির। তারপরও ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার বরাবরই আমিরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। তাদের চাপেই এমন ব্যয়বহুল গাড়ি কিনতে বাধ্য হয়েছেন আমির। ফলে আমিরকে বিশেষ নিরাপত্তা দিতে সক্ষম হবে এটি।
আমিরের উপস্থাপিত ‘সত্যমেভ জয়তে’-এর দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ২ মার্চ থেকে। এতে ভারতে শাসনব্যবস্থা, দুর্নীতি ও চলতি বছরের লোকসভা নির্বাচনের ওপর আলোকপাত করা হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: মিড ডে
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
বিনোদন
আমিরের বুলেটপ্রুফ মার্সিডিজ