বলিউডে এন্ট্রি নিয়েছেন কাপুর বংশের চতুর্থ জেনারেশনের আরমান জৈন৷ খুব তাড়াতাড়িই তার ছবি ‘লেকর হাম দিওয়ানা দিল’ মুক্তি পেতে চলেছে৷কিন্তু তার আগেই এক নয় দুই নয় গোটা ২০০ চড় খেলেন আরমান৷

 নিজের মায়ের কাছে কোনদিন মার না খেলেও নিজের অনস্ক্রিন মায়ের হাতেই চড় জুটল তার কপালে৷ আসলে ছবিতে একটি সিনকে এক্কেবারে পারফেক্ট করার জন্য তিনি নিজেই এই কাণ্ড ঘটিয়েছেন৷

জানা গেছে, এই সিন শ্যুট করার পর আরমানের চোখ মুখ লাল হয়ে যায়৷ তার গলাও বেশ ফুলে যায়৷ কিন্তু আরমানের তা নিয়ে কোন দুঃখ নেই৷ তিনি জানিয়েছেন, ‘ এই সিন করতে ভীষণ মজা হয়েছে৷ আমি ততক্ষণ এই সিন শ্যুট করেছি যতক্ষণনা পরিচালক সন্তুষ্ট হন’৷

কিন্তু এবার দেখার বিষয় বলিউডের এই নতুন অতিথিকে দর্শকের পছন্দ হয় কিনা৷

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই