প্রায় এক দশক ধরে অভিনয় করছেন হুমায়রা হিমু। মাঝখানে একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন। একান্ত সাক্ষাৎকারে হিমু জানালেন নানা বিষয়ে।
সম্প্রতি হুমায়রা হিমু অভিনয় করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত টেলিছবি দেবদাস এ। নির্মাণ করছেন ডায়েল রহমান। এতে পার্বতী চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু।
এছাড়া প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক বাতিঘর, সংঘাত, স্ক্যান্ডালসহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটক।
যখন হিমুর সাক্ষাৎকার নেওয়ার জন্য যাওয়া হয় তখন তিনি এটিএনবাংলার কমেডি আওয়ারের উপস্থাপনা করছেন। শুটিংস্পটেই কথা বললেন প্রতিবেদকের সাথে।
প্রথমেই প্রশ্ন ছিল প্রযোজক হিমুর আপকামিং কাজ নিয়ে।
হাসিমুখে হিমু জানালেন শখের বশে একটা নাটক প্রযোজনা করেছি। ঐরকমভাবে ইচ্ছাও নেই প্রযোজনা করার। এত টাকা কোথায় পাবো।
ছোট পর্দার প্রিয়মুখ হোমায়রা হিমু । গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। হিমু সম্প্রতি ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। প্রিয় জায়গা তার বাসা। আর প্রিয় চলচ্চিত্র নিজের অভিনীত চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ।
আমার বন্ধু রাশেদের পর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন কি না? হিমু বলেন, মাঝখানে দুয়েকটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর বেটেবলে মিলেনি।
কমার্শিয়াল ছবিতে কাজ করার ইচ্চা আছে কি না? বললেন, ইচ্ছা আছে সিনেমায় অভিনয়ের। চরিত্র, গল্প এবং পারিশ্রমিক পছন্দ হলে কমার্শিয়াল ছবিতেও কাজ করব।
সিনেমার জন্য কি আলাদাভাবে নিজেকে গড়ে তোলারও প্রস্তুতি নিচ্ছেন? জবাবে হিমু বলেন, সব জায়গায় মূল বিষয় ভালো অভিনয় করা। কি নাটক কি সিনেমা। আমি আমার ভালো অভিনয়টুকুই করে যেতে চাই।
সব ধরনের চরিত্রেই স্বাচ্ছন্দ্যবোধ করেন হিমু। হিমু বলেন, আমি আমার ভালো কাজগুলো করারই চেষ্টা করি। আর একটি চরিত্রে নিজেকে যদি ফুটিয়ে তুলতে না পারি তাহলে কিসের অভিনেত্রী হলাম।
নাটকের দর্শক ক্রমশ কমে যাচ্ছে। একজন অভিনেত্রী হিসেবে হিমু অনেকটাই উদ্বিগ্ন। তিনি বলেন, এর কারণ হচ্ছে আমাদের নাটকে একটা গল্প থাকে কিন্তু গল্প ধরে রাখার যে একটা ব্যাপার আছে। পরবর্তী এপিসোডে দর্শক ধরে রাখার জন্য কি করতে হবে ঐ বিষয়গুলো এখানে কম আছে। ফলে দর্শক পিছিয়ে যাচ্ছে। পরবর্তী পর্ব দেখানোর জন্য আগ্রহ তৈরি করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আমাদের নাটকের ভেতরে দর্শক ধরে রাখার সেই ক্ষমতাটা নেই। আর অতিরিক্ত বিজ্ঞাপনও একটা বড় কারণ।
বিয়ের জন্য পাত্র খুজছেন, পেয়েছেন কি?
একগাল লাজুক হেসে জবাব দিলেন হিমু- না, খুজলেই কি আর পাত্র পাওয়া যায়। এটা তো আর মাছ ধরার মতো এমন না যে জাল পাতলাম আর উঠে গেল! তবে ভাগ্যে যেদিন থাকবে সেদিন হবে।
কেমন পাত্র চান হিমু? বললেন, মন ভালো, বিশ্বাসী আর আমার কাজকে রেসপেক্ট করবে এমন পাত্রই চাই।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিনোদন
আমার কাজকে রেসপেক্ট করবে এমন পাত্রই চাই
প্রায় এক দশক ধরে অভিনয় করছেন হুমায়রা হিমু। মাঝখানে একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন। একান্ত সাক্ষাৎকারে হিমু জানালেন নানা বিষয়ে। সম্প্রতি হুমায়রা হিমু অভিনয় করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত টেলিছবি দেবদাস এ।





