মিমকে এতদিন কোমল প্রেমিকা হিসেবে দেখে আসলেও এবার তিনি আসছেন রাফ এন্ড টাফ হয়ে। একের পর এক ব্ল্যাকমেইল করে যাবেন তিনি।
অনন্য মামুন এর নতুন ছবি ব্ল্যাক মেইলে এমন চরিত্রেই দেখা যাবে মিমকে। ছবিতে তার বিপরীতে থাকছেন ওপার বাংলার নায়ক হিরণ। এছাড়া মিমের বান্ধবী হিসেবে ছবিতে অভিনয় করবেন মৌসুমী হামিদ।
এ বিষয়ে মিম বলেন, অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। একজন ব্ল্যাকমেইলার হিসেবে দেখা যাবে আমাকে। আশা করছি ভাল কিছু হবে।
মিম বর্তমানে মানিকগঞ্জে পদ্মপাতার জল ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটির শুটিং প্রায় দেড় বছর বন্ধ থাকার পর বাকি অংশের শুটিং শুরু হয়েছে বলে জানান মিম।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





