প্রথম সারির অভিনেত্রী ছাড়া ডেট করেন না শাহিদ কাপুর। ব্র্যান্ড ভ্যালুতে চূড়ান্ত বিশ্বাসী তিনি। তবে কোনও ব্র্যান্ডই বেশি দিন স্থায়ী হয় না, এই আর কী! যেমন স্থায়ী হননি কারিনা কাপুর তেমনই শাহিদকে দরজা দেখিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। তবে তাতে বিন্দুমাত্র দমে যাওয়ার পাত্র নন শাহিদ। কেন এমন অভিযোগ? আহা, অভিযোগ কোথায় করলাম! একটা খবর দেওয়ার জন্যেই তো আসা।
ইদানিংকালের বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। কিন্তু সেখান থেকেই বন্ধুত্ব এতটাই গাঢ় হয়েছে যে ২৫ ফেব্রুয়ারি শাহিদের জন্মদিন সেলিব্রেট করার জন্যে তাঁর সঙ্গে গোয়া পাড়ি দিয়েছেন সোনাক্ষী।
নিজেরা যতই অস্বীকার করুন, বিভিন্ন মহলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে সোনাক্ষী-শাহিদ নাকি 'জাস্ট ফ্রেন্ডস'না এর থেকেও বেশি কিছু! দেখা যাক ৩২ তম জন্মদিন শাহিদের জীবনে সোনার উপহার আনে কি না! (সূত্র: সংবাদসংস্থা)
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
বিনোদন
শাহিদের জন্মদিনে সোনাক্ষী
প্রথম সারির অভিনেত্রী ছাড়া ডেট করেন না শাহিদ কাপুর। ব্র্যান্ড ভ্যালুতে চূড়ান্ত বিশ্বাসী তিনি। তবে কোনও ব্র্যান্ডই বেশি দিন স্থায়ী হয় না, এই আর কী! যেমন স্থায়ী হননি কারিনা কাপুর তেমনই শাহিদকে দরজা দেখিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।





