এক সফরেই আট অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিউজিক গার্ল মিলা। তিনি যুক্তরাষ্ট্রে যাবেন ১৩ মার্চ। ফিরবেন ৬ এপ্রিল।     জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তিনি কনসার্টে অংশ নিবেন। মিলার সঙ্গে যাচ্ছেন দলের নিয়মিত চার সদস্য-এনায়েত, মাইকেল, ম্যালকম ও তুষার।
সান ফ্রান্সিসকো, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা ও নিউ ইয়র্ক-এ মিলা এবার বসাবেন তার গানের আসর।
এবারই সর্বাধিক আটটি কনসার্টে অংশ নিচ্ছেন মিলা।  যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নিজের মিউজিক্যাল ডকুমেন্টারি আনসেন্সরড প্রকাশ করবেন বলে জানান এই সঙ্গীত শিল্পী।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]