এবারের ঈদে মুক্তি পেয়েছে জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত ও তন্ময় তানসেন পরিচালিত ''পদ্ম পাতার জল'' ছবিটি। ছবিটি মুক্তি পেয়েছে ২৯ টি হলে। 

ব্যবসায়িক ভাবে ছবিটি সেই অর্থে সফলতা না পেলেও ছবিটিতে অভিনেত্রী মিমের অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।''পদ্ম পাতার জল'' ছবিটি চলছে এমন বেশকটি হল ঘুরে দর্শকদের কাছ থেকে এমন মতাত্মত জানা গেছে।

রাজধানীর রাজমণি সিনেমা হলে ছবিটি দেখতে আসা একজন দর্শক জানালেন পুরো ছবিটিতেই মিমের অভিনয় এবং নাচের পারফরমেন্স তার কাছে ভালো লেগেছে। একইসাথে ছবিটির নায়ক ইমনকেও মিমের বিপরীতে বেশ ভালই মানিয়ে গেছে। সবকিছু মিলিয়ে ''পদ্ম পাতার জল'' ছবিটি।মিমের ফিল্মি ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করবে বলেই চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা।

ইআর