জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম। তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার বিকালে তার ছেলে হামিন আহমেদ জানান, তার মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
চিকিৎসকেরা গতকাল সোমবার জানিয়েছিলেন, ফিরোজা বেগমের হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে না। পাশাপাশি তার শরীরে জন্ডিস ধরা পড়েছে।
ফিরোজা বেগমকে সুস্থ করে তোলার জন্য তারা সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। কিন্তু চিকিৎসায় সেভাবে সাড়া না দেয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে জানান তিনি।
গতকাল হামিন আহমেদ জানিয়েছিলেন, গত সপ্তাহে ফিরোজা বেগমকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর গত বুধবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়ায় গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার চিকিৎসার দায়িত্বে আছেন চিকিৎসক কৃষ্ণ মোহন সাহু ও মজিবুর রহমান। হামিন আহমেদ তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





