বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’য় অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা।
উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারগুলোর জীবনসংগ্রামের গল্প নিয়ে রচিত এ নাটকের দ্বিতীয় মৌসুমে সুলতানা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন চম্পা।
নাটকে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতাবিষয়ক বিভিন্ন বক্তব্যও তুলে ধরা হয়েছে। এতে এক লোভী আড়তদারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চম্পা। স্বামীর অনেক অপরাধমূলক কাজের সাক্ষী তিনি। সব সময়ই চেষ্টা করেন স্বামীকে সুপথে আনতে। সুলতানা অনেক দুঃখ-কষ্ট পাওয়া একজন নারী। কিন্তু গ্রামের মহিলাদের কাছে তিনি অনেক প্রিয়। তাদের নানা ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করেন সুলতানা।
ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচারের সম্ভাবনা রয়েছে।
জেআই





