দেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের ক্যান্সারের সঙ্গে ১১ মাস লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের জনপ্রিয় ঔপন্যাসিকের ক্যান্সারের সঙ্গে ১১ মাস লড়াই করার সঙ্গী যে শাওন ও ছিলেন।
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে প্রিয়জনের মৃত্যু যন্ত্রণা শাওনের চেয়ে আর কে ভালো উপলব্ধি করবে। তাই এবার ক্যান্সার নিয়ে গান লিখলেন শাওন নিজেই। কণ্ঠও দিযেছেন তিনি।
গানের কথাগুলো এমন- ‘কিছু কিছু মানুষ আছে বীরের থেকেও বেশি, সংশপ্তকের মতো হাল ছাড়ে না, আমাদের প্রত্যয় আছে, আছে ভালোবাসা, ভয় নেই, সামনে চলো, অনাগত নতুন আশা’ । গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শুভ্রদেব। শাওনের সঙ্গে তিনি গানটিতে কণ্ঠও দিয়েছেন।
এ প্রসঙ্গে শাওন মিডিয়াকে বলেন, ‘ক্যানসার আক্রান্তরা আমার কাছে যোদ্ধার চেয়ে কোনো অংশে কম নয়। মৃত্যুর সঙ্গে তাদের যুদ্ধ আমাকে প্রতিনিয়ত আলোড়িত করে। ক্যানসারে আক্রান্ত স্বামীর পাশে থাকার ফলে আমি জানি, এই যুদ্ধটা সত্যিই অনেক কঠিন। কিছুদিন আগে যখন শুভ্রদেবের কাছ থেকে ক্যানসার বিষয়ে গান লেখার প্রস্তাব পাই, শুরুতে ভাবনায় পড়ে যাই। শেষ পর্যন্ত তার অনুরোধ উপেক্ষা করা সম্ভব হয়নি। ক্যানসার যোদ্ধাদের নিয়ে আমার উপলব্ধিকে লিখে ফেলি।’
শাওন আরো বলেন, ‘গান লেখা আমার কাজ না। আমার কাছে গান লেখাটা খুব কঠিন বলে মনে হয়েছে। তা ছাড়া আমি গান লিখতেও চাই না। জীবনে এই প্রথম কোনো গান লেখার অভিজ্ঞতা হলো। ক্যানসারের মতো বিষয় নিয়ে গান লিখতে পেরে নিজের ভেতর অনেক ভালো লাগা কাজ করেছে।’
ইআর





