দীর্ঘদিন বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তাকে দেখা যাবে পিএ কাজলের ‘মন যারে চায়’ নামের একটি ছবিতে।
আগামী মে মাসে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে জানিয়েছেন পরিচালক। ইতিমধ্যে পরিচালকের সঙ্গে এ নিয়ে চূড়ান্ত কথাও হয়েছে শাবনূরের। তবে ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়নি।
শাবনূর বলেন, পিএ কাজল ভাইয়ের সঙ্গে সর্বশেষ কাজ করেছিলাম ‘আমার প্রাণের স্বামী’। ছবিটি তখন বেশ প্রশংসিত হয়েছিল। সব ঠিক থাকলে দু'একদিনের মধ্যে ‘মন যারে চায়’ ছবিটির জন্য চুক্তিবদ্ধ হব।
এমই





