জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও গানের আসর অনুষ্ঠিত হয়।
সসাসের সহকারী নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক মোস্তফা মনোয়ার। আরো উপস্থিত ছিলেন- অফিস সম্পাদক মঈন উদ্দিন বকুল, নাট্য সম্পাদক মনিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক শাহাদত হোসাইন টুটুল, সংগীত পরিচালক মিরাদুম মুনীম, অর্থ সম্পাদক নাসির উদ্দিন আল মামুন, সাহিত্য সম্পাদক ইয়াসিন মাহমুদ এবং মিডিয়া সম্পাদক ওয়াসিম আকরাম প্রমুখ।
অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন শিল্পী মঈন উদ্দিন বকুল এবং মনিরুল ইসলাম সহ আরো অনেকে।
ইআর





