‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, অতীতে সাম্প্রদায়িকতার কারণে শিশুরা এ ধরণের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু বর্তমানে শিশুদের হাতে সমস্ত সুযোগ রয়েছে। দেশি-বিদেশি সংগঠন এগিয়ে আসতে তাদের সহযোগিতা করতে।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, শিশুদের জন্য লেখা বই, চলচ্চিত্র, কার্টুন আমাকে যে পরিমাণ আনন্দ দেয়, বড়দের জন্য নির্মিত ক্লাসিক চলচ্চিত্র এবং গল্প সেভাবে আনন্দ দিতে পারে না।
আজকের চলচ্চিত্র উৎসবে নির্মাণের জন্য শিশুরা দেশ, মাটি, মুক্তিযুদ্ধের মতো যেসব কঠিন বিষয় বেছে নিয়েছে তা থেকে পরিষ্কার তারা দেশকে গভীরভাবে অনুভব করে। কিছুদিন আগেও আমরা দেখেছি কিছু হলেই সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটে। এ প্রজন্ম যখন দেশ পরিচালনার ভার নেবে তখন এ ধরনের ধ্বংসযজ্ঞ আর থাকবে না।
উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রবিন ডেভিস, উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম এবং সমন্বয়ক মুনিয়া মোর্শেদ চৌধুরী।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিনোদন
আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধন ঘোষণা করেন





