‘সাদা ক্যানভাস’ সিনেমাটি বেশ কয়েকদিন আগেই পোস্টার নিয়ে বিতর্কের জেরে উঠে এসেছিল সংবাদপত্রের পাতায়। সেই বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল ১৮ জুলাই শুক্রবার মুক্তি পাচ্ছে সুব্রত সেনের পরিচালিত সিনেমা ‘সাদা ক্যানভাস’।

এক চিত্রশিল্পীর জীবনী নিয়ে ‘সাদা ক্যানভাস’ সিনেমাটি তৈরি হয়েছে। অভিনেতা রোহিত রায় সিনেমাটিতে চিতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমাটির মধ্যে দিয়ে পাওলি দাম বেশ অনেকদিন বাদে বাংলা সিনেমার দুনিয়ায় আবার ফিরে এলেন।

তবে এই সিনেমাটিতে বিতর্ক তৈরি হয়েছে অভিনেত্রী মালবিকা বন্দোপাধ্যায়ের ন্যুড ব্যাকের একটি দৃশ্য নিয়ে। যদিও বাংলা সিনেমায় এর আগে ব্যাক ন্যুডিটি দেখা গেছে, তাও পরিচালকের বক্তব্য সিনেমার শিল্পসত্ত্বার প্রয়োজনে এই ন্যুডিটি দেখানো হয়েছে।

এই ছবিতে রোহিত রায়, পাওলি দাম, মালবিকা বন্দোপাধ্যা ছাড়াও অভিনয় করছেন লকেট চক্রবর্তী, মুমতাজ সরকার। পঙ্কজ আগরওয়াল প্রযোজিত সিনেমাটির গানে সুর দিয়েছেন ঋষি চন্দ।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই