বলিউডে তিনিই স্টাইল ডিভা ৷ সুযোগ পেলে নাকি বদলে দিতে চান গোটা বলিউডের স্টাইল স্টেটমেন্ট ৷ দেশিয় ‘ফিল্মফেয়ার’ থেকে বিদেশি ‘ভোগ’ সব পত্রিকার কভারেই সোনম কাপুর মানেই পত্রিকায় স্টাইলিশ টাচ ৷
আর হবে নাই বা কেন? স্টাইলের ব্যাপারে তিনি করতে পারেন যে কোনও এক্সপেরিমেন্ট ৷ কারণ স্টাইলের ব্যাপারে তিনিই তো শেষ কথা ৷ তবে এবার সোনম হতবাক করলেন সব্বাইকে ৷ ফোটোশুটে স্টাইলিস সোনমকে দেখা গেল একেবারে নতুন অবতারে ৷ তাও আবার মুখে শেভিং ফোম, আর হাতে রেজার ! ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার ক্যামেরার সামনে সোনম অবলীলায় শুরু করলেন দাড়ি কাটতে ৷
জানা গেছে, প্রথমে রোহন ঠিক করে ছিলেন সোনমের পোজ থাকবে একেবারেই নারীসুলভ ৷ তবে ড্যাশি-পুশি সোনমই নাকি বলে উঠলেন নো মোর উওম্যানশিপ ৷ এবার একটু হয়ে যাক মর্দানা জোশ ৷ আর মুখের থেকে কথা পড়ার আগেই টুক করে গালে, গলায় লাগিয়ে নিলেন শেভিং ফোম ! হাতে রেজার নিয়ে শুরু করলেন দাড়ি কাটা ৷
ফোটোশ্যুটে সোনম খুশ হলেও, সোনমের এই ছবি আপাতত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হট টপিক ৷ অনেকে ব্যঙ্গ করে সোনমের ছবির নিচে টুইট করেছেন ‘লোমশ বাবার মেয়ে, দাড়ি তো ভালই কাটবেন ’!
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
দাড়ি কাটলেন সোনম কাপুর!
বলিউডে তিনিই স্টাইল ডিভা ৷ সুযোগ পেলে নাকি বদলে দিতে চান গোটা বলিউডের স্টাইল স্টেটমেন্ট ৷ দেশিয় ‘ফিল্মফেয়ার’ থেকে বিদেশি ‘ভোগ’ সব পত্রিকার কভারেই সোনম কাপুর মানেই পত্রিকায় স্টাইলিশ টাচ ৷