নাচ, গান, অ্যাকশন-- কোনো কিছুর কমতি থাকছে না ‘মোস্ট ওয়েলকাম টু’-এ। সোমবার ইউটিউবে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করেছে মুনসুন ফিল্মস। প্রায় পাঁচ মিনিটে ট্রেইলারটিতে বরাবরের মতই জমজমাট এক বিনোদনমূলক সিনেমা উপহার দেয়ার ইঙ্গিত দিয়েছেন অনন্ত জলিল।

সিনেমার উল্লেখযোগ্য অংশের চিত্রায়ন দেশের বাইরে হয়েছে। এছাড়া বেশিরভাগ গানর দৃশ্যায়নে ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবহার করা হয়েছে।

সিনেমাটির মাধ্যমে বহুদিন পর অভিনয়ে ফিরছেন দিতি ও চম্পা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা ও প্রবীর মিত্র। হিন্দি সিনেমার অভিনেতা জ্যাকি স্রফ ও বিপাশা বসুর অভিনয়ের কথা শোনা গিয়েছিল গত বছরের শেষ দিকে। শিডিউল না মেলায় তাদের দেখা যাচ্ছে না। অনন্তর অন্য সিনেমার মতোই এবারও বিদেশী শিল্পীদের অভিনয় করতে দেখা গেছে।

অনন্তর সিনেমায় দ্বিতীয়বারের মতো কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী কৈলাস খের। ভারতীয় শিল্পী শুভমিতা, সোমচন্দার পাশাপাশি বাপ্পা মজুমদার, নওমী, শহীদদের মতো দেশীয় শিল্পীরা গান গেয়েছেন সিনেমাটির জন্য।

সিনেমাটি মুক্তি পাবে এবারের রোজার ঈদের দিন।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই