নিলয়ের সাথে সম্পর্ক ভাঙার পর এবার এক জুয়েলারি ব্যবসায়ীর পুত্রের সাথে গোপনে প্রেম করছেন শখ।
শখ নিলয়ের প্রেমের ঘটনা দীর্ঘদিন আলোচিত হয়েছে মিডিয়ায়। তাদের বিচ্ছেদ নিয়েও আলোচনায় ছিলেন শখ-নিলয়। মাঝখানে শখের বেশ কিছুদিন বিরতি। এবার আবারো নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।
অনেকটা চুপিসারেই প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন তারা। ছেলেটি মিডিয়ার কেউ না হওয়ায় ঝামেলাও খুব কম। শখের ঘনিষ্ঠজনদের অনেকেই বলেছেন নতুন সেই ছেলের সাথে শখকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে।
তবে পুরো বিষয়টিকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন শখ নিজেই।
একটি জুয়েলারির বিজ্ঞাপনের কাজ করার সময়ই জুয়েলারি ব্যবসায়ীর ছেলের সান্নিধ্যে আসেন শখ। এরপর জড়িয়ে পড়েন মনের দেন-দরবারে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
নতুন প্রেমে শখ
নিলয়ের সাথে সম্পর্ক ভাঙার পর এবার এক জুয়েলারি ব্যবসায়ীর পুত্রের সাথে গোপনে প্রেম করছেন শখ। শখ নিলয়ের প্রেমের ঘটনা দীর্ঘদিন আলোচিত হয়েছে মিডিয়ায়। তাদের বিচ্ছেদ নিয়েও আলোচনায় ছিলেন শখ-নিলয়। মাঝখানে শখের বেশ কিছুদিন বিরতি।





