স্লিম হতে গিয়ে সোমবার সকালে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা রাকেশ দিওয়ানা। চলতি মাসের ২০ তারিখ অস্ত্রোপচারের জন্য মুম্বাইয়ের মোহাক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অস্ত্রপচারের পর থেকেই শারীরিক অবস্থার অবণতি একপর্যায়ে মারা যান তিনি।
রাকেশের পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসায় গাফিলতির কারণেই রাকেশের মৃত্যু হয়েছে। অস্ত্রোপচারের পর উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি তাকে। এমনকি, শরীরে রক্তের ঘাটতি হওয়ার পর ডাক্তাররা সেদিকে উপযুক্ত নজর দেননি বলে দাবি রাকেশের পরিবারের।
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রিস্তা ক্যায়া কেহেলাতা হ্যায়' ও 'রামায়ণ'-এ অভিনয় করেছেন রাকেশ।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
বিনোদন
স্লিম হতে গিয়ে অভিনেতার মৃত্যু
স্লিম হতে গিয়ে সোমবার সকালে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা রাকেশ দিওয়ানা। চলতি মাসের ২০ তারিখ অস্ত্রোপচারের জন্য মুম্বাইয়ের মোহাক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অস্ত্রপচারের পর থেকেই শারীরিক অবস্থার অবণতি একপর্যায়ে মারা যান তিনি





