সুপারস্টার অনন্ত জলিলের জন্মদিন ছিল ১৭ এপ্রিল, অর্থাৎ গতকাল। বিশেষ এই দিনটি নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছেন তিনি। আর তাঁর সেই পালন উৎসবের কিছু অংশ যমুনা টিভি সম্প্রচারও করেছে।
জন্মদিনে তিনি নিয়মিত অফিস করছেন। সকালে অফিসে আসার আগে তার প্রতিষ্ঠিত এতিমখানার শিশুদের সাথে সময় কাটিয়ে এসেছেন। এতিম শিশুদের জন্য ব্যবস্থা করেছেন ভালো খাবারের। সন্ধ্যার পর আবার গিয়েছেন এতিমখনায়। সাথে ছিল স্ত্রী বর্ষা।
এ তো গেলো সুপারস্টার অনন্ত জলিলের জন্মদিন পালন। কিন্তু কেমন ছিল মানুষ অনন্ত, একজন স্বামী অনন্তের জন্মদিনের উৎসব? সেটি ছিল খুব ঘরোয়া। আর তা শুরু হয়েছিল রাত খুব ভোরে বর্ষার উপহার দেয়া দারুণ সারপ্রাইজের মধ্য দিয়ে। স্ত্রীর দেয়া সারপ্রাইজটি সম্পর্কে অনন্ত বলেন-
'জন্মদিন আমার কাছে একটা সারপ্রাইজ, ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘরে ঢুকেছি, বর্ষা এসে বলে- এই আসো তো তোমার একটা ফোন এসেছে। বর্ষার সাথে গিয়ে দেখি দুটো মোমবাতি জ্বালিয়ে একটা কেক সাজিয়ে রেখেছে। আমি চমকে গেলাম, আমার মনেও ছিল না আজ আমার জন্মদিন। ভোরেই একটা সারপ্রাইজ পেলাম।'
অনন্ত আরও বলেন বলেন, 'তার সারপ্রাইজে আমি অভিভূত। শুধু বাসাতেই সে আমাকে সারপ্রাইজ দেয়নি, অফিসে বিশাল কেক নিয়ে এসে অবাক করে দিয়ে বলে তোমার সব কর্মকর্তাদের ডাক দাও সবাই মিলে কেক কাটবো। এটা আমার কাছে অন্যরকম প্রাপ্তি।'
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
বিনোদন
অনন্তের জন্মদিনে বর্ষার সারপ্রাইজ!
সুপারস্টার অনন্ত জলিলের জন্মদিন ছিল ১৭ এপ্রিল, অর্থাৎ গতকাল। বিশেষ এই দিনটি নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছেন তিনি। আর তাঁর সেই পালন উৎসবের কিছু অংশ যমুনা টিভি





