দীর্ঘ সময়েও শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়নি বরং এখনও যে কোনো প্রয়োজনে তিনি তাকে পাশে পাবেন বলে মন্তব্য করেছেন জুহি চাওলা।
সম্প্রতি গণমাধ্যমগুলোতে জুহি ও শাহরুখের বন্ধুত্বে ফাটল ধরার কাহিনী আলোড়ন সৃষ্টি করে। তবে ওই কাহিনীকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন জুহি।
জুহি বলেন, আমাদের বন্ধুত্বে কোনো ধরনের সমস্যা নেই। ব্যস্ততার কারণে হয়তো আমাদের আগের মতো দেখা হয় না। এখন যেমন আমি আর মাধুরী একসঙ্গে কাজ করছি। কাজই আমাদের কাছে নিয়ে এসেছে। তবে আবারও মাধুরী 'ঝালাক দিখলা জা' নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, আর আমি ব্যস্ত হয়ে পড়ব আমার কাজে। জুহি আরও বলেন, যদি কোনো প্রয়োজনে শাহরুখকে ডাকি, আমি জানি, তাকে পাশে পাব। তবে আমি চাই না তার ব্যস্ততার মধ্যে তাকে আরও ঝামেলায় ফেলতে।
তবে বরাবরই কেন তার আর শাহরুখের বন্ধুত্ব নিয়ে আলোচনা শুরু হয়, এ বিষয়টি পরিষ্কার নয় জুহির কাছে। এক সময় বলিউডের আলোচিত ও জনপ্রিয় হিট জুটি ছিলেন শাহরুখ-জুহি। সূত্র : ওয়েবসাইট
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]