এবার একসাথে চার চারটি বিজ্ঞাপন নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল-উপস্থাপিকা নুসরাত ফারিয়া।
নতুন এই চার বিজ্ঞাপন হলো সিদ্ধার্থ পরিচালিত ''ম্যাঙ্গোলি'', রিয়াদ রহমানের ''মি. কুকি'',সৌনক মিত্রের ''নিরালা'' ও ''এলিট রাঙ্গা মেহেদী''।
নতুন এই বিজ্ঞাপনগুলো প্রসঙ্গে নুসরাত ফারিয়া বললেন,''আমার চারটি বিজ্ঞাপনের কাজই খুবই ভালো হয়েছে। আমি আশা করছি বিজ্ঞাপনগুলো দর্শকদেরও পছন্দ হবে।''
বিজ্ঞাপনগুলোর নির্মাতা সুত্রে জানা গেছে খুব শীগ্রই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হবে।
ইআর





