কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হৃদয় খান। প্রায় তিন বছর মডেল-অভিনেত্রী সুজানার সাথে প্রেম করে ছিলেন ব্যাপক আলোচনায়। এরপর গেলো বছর বিয়ে করেন তারা।

কিন্তু বিয়ের আট মাস না পেরুতেই ভেঙ্গে গেলো হৃদয়-সুজানা জুটির সংসার। বিচ্ছেদ নিয়ে মিডিয়াতে সুজানা কথা বললেও এ বিষয়ে মুখ খোলেননি হৃদয়।

শুধুমাত্র তার ভক্তদের জন্য নিজের ফেসবুক ফ্যান পেজে দিয়েছিলেন একটি ভিডিও বার্তা। বিয়ের পর বিচ্ছেদ নিয়ে সবার সামনে মুখ খুলতে যাচ্ছেন হৃদয় খান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে তিনি হাজির হচ্ছেন বাংলাভিশনের ''স্টার ওয়ার্ল্ড'' নামের একটি অনুষ্ঠানে। সেখানে নিজের প্রেম-বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে কথা বলবেন এই সঙ্গীত তারকা।
চ্যানেল সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের বিশেষ পর্বটি সাজানো হয়েছে হৃদয়-সুজানাকে নিয়ে। অনুষ্ঠানে আরও থাকছে ''স্পাই'' ছবির প্রথম লুক আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা মন্তব্য। সাবিলা নূর-এর উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

ইআর