'নয়নের আলো' ছবিখ্যাত চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বেলাল আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘ভালোবাসবে তো’ নামের একটি ছবি নির্মাণ করছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





