বক্স অফিসের আখড়ায় মাস্টার স্ট্রোক দিতে নেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান৷ সামনে এল পরিচালক নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’-এর ট্রেলার৷সত্যি ঘটনা বলিউডে উঠে আসা কোনও নতুন ঘটনা নয়৷
তবে, ‘অসহিষ্ণুতা’ বিতর্কে আমিরের বিতর্কিত মন্তব্যের জেরে বহু আগে থেকেই আলাদা মাত্রা পেয়েছে ‘দঙ্গল’৷ তাই ট্রেলার মুক্তির দিনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ট্রেন্ডিং হয়েছে #LetsBoycottDangal৷
তবে প্রথম ঝলকে আমির ও তাঁর ‘দঙ্গল’কে উপেক্ষা করা কঠিন৷ যেখানে মহাবীর সিং ফোগাট ও গীতা-ববিতা ফোগাটের চরিত্রে আমিরের পাশাপাশি নজর কেড়েছেন ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রারা৷ রয়েছেন সাক্ষী তনওয়ারও৷শুধু শুধু তাকে পারফেকশনিস্ট বলা হয়। নিশ্চয়ই কিছু দেখিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জেড





