অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় আসছেন ববি। চলচ্চিত্রে অনেকই অভিনয়ের থেকে প্রযোজনায় আসলেও লম্বা সময় পর এসেছেন । কিন্তু সে তুলনায় ববি একটু তাড়াতাড়ি প্রযোজনায় নাম লেখাচ্ছেন।
ইতিমধ্যে তিনি ছবিটির কাজ শুরু করেছেন। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি বলে জানা যায়। ছবিটিতে ববি নিজেই নায়িকার ভূমিকায় অভিনয় করবেন। নায়ক হিসেবে এবিএম সুমন’কে দেখা যেতে পারে।
ছবিটি পরিচালনায় থাকবেন ইফতেখার চৌধুরী।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





