হলিউডের সবচেয়ে বেশি আয় করা নায়িকা হলেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার ভাষ্য মতে, ২০১৩ সালে তার আয় ছিল ৩৩ কোটি মিলিয়ন মার্কিন ডলার।
সম্প্রতি ই’ অনলাইনের সূত্র মতে, ‘ওমেনস মিডিয়া সেন্টার’ হলিউডের সবচেয়ে বেশি আয় করা তারকাদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। এ রিপোর্টের ফলাফল অনুযায়ী, ৩৮ বছর বয়সী জোলি হলেন হলিউডের সবচেয়ে বেশি আয় অর্জনকারী অভিনেত্রী।
রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি আয় অর্জনকারী অভিনেত্রীদের তালিকায় বার্ষিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে দ্বিতীয় স্থানটি দখল করেছেন জেনিফার লরেন্স। এরপরে বার্ষিক ২১.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তৃতীয় স্থানে আছেন ক্রিস্টেন স্টুয়ার্ট এবং চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে জেনিফার অ্যানিস্টন ও এমা স্টোন।
কেবল অভিনেত্রীদের নয় বরং সবচেয়ে বেশি আয় অর্জনকারী অভিনেতাদেরও নাম প্রকাশ করেছে এ রিপোর্টটি। তালিকায় অভিনেতা রবার্ট ডাওনি জুনিয়র বছরে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে শীর্ষে আছেন। তারপরে দ্বিতীয় স্থানে আছেন বার্ষিক ৬০ মিলয়ন মার্কিন ডলার আয়কারী ক্যানিং টাটুম এবং তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী হাগ জ্যাকম্যান ও মার্ক ওয়েলবার্গের বার্ষিক আয় ছিল যথাক্রমে ৫৫ ও ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়াও হলিউডের সেরা দশ আয় অর্জনকারী অভিনেতাদের তালিকায় আছেন দেওয়ানে জনসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, লিয়াম নিসন ও টম ক্রুজসহ আরও অনেকে।
অভিনেতাদের আয়ের তুলনায় অভিনেত্রীদের আয় কম হলেও জোলিই হলেন হলিউডের সবচেয়ে আয় অর্জনকারী নায়িকা।
বর্তমানে তিনি নারী পরিচালকের খাতায়ও নাম লিখেছেন। খুব শিগগিরই মুক্তি পাবে জোলির পরিচালিত প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড মানি’।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]